ব্যবহারের শর্তাবলী
আমাদের ওয়েবসাইট এবং সার্ভিস ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিম্নোক্ত শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
১. একাউউন্ট ও সিকিউরিটি
ওয়েবসাইটের কোর্স ও ফিচারসমূহের পূর্ণাঙ্গ অ্যাক্সেস পেতে আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। একাউন্ট খোলার সময় প্রদত্ত তথ্য অবশ্যই সত্য ও সঠিক হতে হবে। আপনার একাউন্টের পাসওয়ার্ড এবং ব্যবহারকারীর তথ্য গোপন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
যদি আপনার একাউন্টের অননুমোদিত ব্যবহারের বিষয়ে কোনো সন্দেহ হয়, তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের সাপোর্ট টিমকে জানানোর অনুরোধ করা হচ্ছে।
২. ব্যবহারকারীর আচরণ
আমাদের প্ল্যাটফর্মে একজন ব্যবহারকারী হিসেবে আপনাকে সম্মানজনক আচরণ বজায় রাখতে হবে। কোনো অসৌজন্যমূলক মন্তব্য, স্প্যামিং অথবা ওয়েবসাইটের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টিকারী কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে, বিনা নোটিশে আপনার একাউন্ট সাসপেন্ড করা হতে পারে।
৩. মেধা স্বত্ব (Intellectual Property)
এই ওয়েবসাইটে প্রদর্শিত সকল ভিডিও, টেক্সট, গ্রাফিক্স, লোগো এবং কোর্স ম্যাটেরিয়াল সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব সম্পদ এবং কপিরাইট আইনের অধীনে সংরক্ষিত।
কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া বাণিজ্যিক বা অবাণিজ্যিক উদ্দেশ্যে ওয়েবসাইটের কোনো উপাদান ডাউনলোড, কপি, বা বিতরণ করা সম্পূর্ণ বেআইনি।
৪. দায়বদ্ধতা (Limitation of Liability)
আমরা সবসময় চেষ্টা করি ওয়েবসাইটে প্রদত্ত তথ্যের সঠিকতা নিশ্চিত করতে। তবে যেকোনো প্রযুক্তিগত ত্রুটি বা সিস্টেম ডাউনটাইমের ফলে সাময়িক অসুবিধার জন্য আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী থাকব না। আমাদের কোর্সসমূহ আপনার দক্ষতা বাড়াতে সাহায্য করবে, তবে নিশ্চিত চাকরি বা আয়ের প্রতিশ্রুতি প্রদান করে না।
সর্বশেষ আপডেট: ১ জানুয়ারি, ২০২৬